সাংবাদিক হেনস্তা ও মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপে উদ্বেগ সুজনের

· Prothom Alo

সুজন লোগো

বেসরকারি টেলিভিশন চ্যানেল এখন টিভির চার সাংবাদিককে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার খবরে গভীর উদ্বেগ জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। আজ শুক্রবার এক বিবৃতিতে এ উদ্বেগ জানায় সংগঠনটি।

Visit aportal.club for more information.

বিবৃতিতে সুজনের পক্ষ থেকে বলা হয়, ‘আমরা জানতে পেরেছি, সংস্কার ও গণভোটের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বাধীনভাবে মতামত প্রকাশ করায় এখন টিভি চারজন সাংবাদিককে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে এবং সাত দিনের জন্য কর্মবিরতিতে যেতে বাধ্য করা হয়েছে। এমনকি নিরাপত্তাপ্রহরীদের তাঁদের ছবি দেখিয়ে এখন টিভির কার্যালয়ে প্রবেশাধিকার ঠেকানোরও উদ্যোগ নেওয়া হয়েছে।’

কর্মরত কোনো সাংবাদিকের মতপ্রকাশের স্বাধীনতার ওপর এখন টিভি কর্তৃপক্ষ কোনো ‘সেন্সরশিপ’ আরোপ করতে পারে কি না, এমন প্রশ্ন তুলে বিবৃতিতে বলা হয়, ‘আমরা আরও জানতে পেরেছি যে কারণ দর্শানোর চিঠিতে ফেসবুক পোস্টের কথা উল্লেখ রয়েছে। নোটিশে লেখা রয়েছে, পোস্ট মুছে ফেলুন, অন্যথায় টিভি এবং সাংবাদিকেরা সমস্যায় পড়বেন।’

বিষয়টি নিয়ে অবিলম্বে এখন টিভির মালিক ও সম্পাদকদের পদক্ষেপের ভিত্তি ও নীতিমালা স্পষ্ট করার অনুরোধ জানিয়ে দ্রুততম সময়ের মধ্যে যৌক্তিক সমাধান চেয়েছে সুজন। পাশাপাশি চার সাংবাদিকের সংবাদকক্ষে প্রবেশাধিকার নিশ্চিত করার জন্য তথ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবার হস্তক্ষেপ প্রত্যাশা করেছে সংগঠনটি।

Read full story at source